...|...|...

চাকরি

নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩৯
Shares
নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি সেফ শেল্টার ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।১৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: সেফ শেল্টার ম্যানেজার
পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত সমাজবিজ্ঞান/সমাজকর্ম/মনোবিজ্ঞান বিষয়ে।
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহারে দক্ষ।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।