...|...|...

চাকরি

নিয়োগ দিবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪০
Shares
নিয়োগ দিবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগ দিবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি চিফ রিস্ক অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন শেষ ২১ নভেম্বর। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
পদের নাম: চিফ রিস্ক অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মূলধারার ব্যাংকিং খাতে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।