...|...|...

আবহাওয়া

ঢাকায় আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৩
Shares
ঢাকায় আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

ছবি: সংগৃহীত

আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রবিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

জানানো হয়েছে রবিবার ঢাকার উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-৯ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা সাময়িকভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০-৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারে বয়ে যেতে পারে।