...|...|...

রাজধানী

ডিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৯
Shares
ডিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার করা হয়েছে।

এতে বলা হয়েছে, কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।