...|...|...

আবহাওয়া

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৫
Shares
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

উত্তর আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বিস্তৃত উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ু কম সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ঢাকা বিভাগের দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সময় দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সময় সারাদেশে দিনের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সময় সারাদেশে দিনের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।