...|...|...

রাজনীতি

জামায়াতের সাথে জোট করে এনসিপি পুরোপুরি বিবেক হারিয়েছে: রাশেদ খাঁন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০০
Shares
জামায়াতের সাথে জোট করে এনসিপি পুরোপুরি বিবেক হারিয়েছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত


জামায়াতের সাথে জোট করে এনসিপি পুরোপুরি বিবেক হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, আমির হামজার সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমান সোহান। তার নাক ভেঙে বাঁকা হয়ে গেছে, চোখের অবস্থাও অনেক খারাপ। মনে হচ্ছে, এই হামলার ঘটনায় জামায়াতের চাইতেও বেশি খুশি হয়েছে এনসিপি। যে কারণে ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা হয়েও তাদের মধ্যে কোনো সহানুভূতি বা এই ঘটনার প্রতিবাদ দেখিনি।

তিনি আরও লেখেন, বাস্তবতা হলো জামায়াতের সাথে জোট করে এনসিপি পুরোপুরি বিবেক হারিয়েছে। হয়তো জামায়াতের কাছ থেকে নির্বাচনী খরচ ও আসন নেওয়ার দায়বদ্ধতায় তারা ঠেকা আছে, যে কারণে জামায়াতের সমস্ত অপকর্মের বিরুদ্ধে বলা ভুলে গেছে গণঅভ্যুত্থানের এই তরুণেরা। এটাই হলো তাদের নতুন বন্দোবস্ত! ধীরে ধীরে জামায়াত-এনসিপি সফলভাবে নব্য আওয়ামী লীগ হয়ে উঠছে।