...|...|...

চাকরি

জনবল নেবে আকিজ বশির গ্রুপ, ৪০ বছর বয়সেও আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৪
Shares
জনবল নেবে আকিজ বশির গ্রুপ, ৪০ বছর বয়সেও আবেদন

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ বশির গ্রুপ। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: এইচআর, প্রশাসন ও কমপ্লায়েন্স (প্ল্যান্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ সম্পর্কে জ্ঞান। কারখানার লাইসেন্সিং, ডিআইএফই পরিদর্শন এবং সামাজিক/কমপ্লায়েন্স অডিট সংক্রান্ত বিষয়ে বাস্তব অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজি ভাষায় (লিখিত ও মৌখিক) ভালো দক্ষতা; এমএস অফিস ব্যবহারে পারদর্শী; এইচআরআইএস/ইআরপি ব্যবহারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।