...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০
Shares
জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

চাকরি প্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ । প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন শেষ ১৯ ডিসেম্বর।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার
বিভাগ: এইচআর অ্যান্ড অ্যাডমিন
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ অথবা ম্যানেজমেন্টে এমবিএস
অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস খাতে এইচআর (HR), প্রশাসন এবং কমপ্লায়েন্স বিষয়ে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা:  কমপক্ষে ১৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর 

কর্মস্থল: গাজীপুর (কাশিমপুর)
বেতন: শিল্পের মানদণ্ড ও অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।