...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৮
Shares
জনবল নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ জুনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: জুনিয়র অফিসার
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষার ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে


প্রর্থীর ধরন: নারী-পুরুষ ( উভয় )
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনার সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২টি ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।