ছাত্র জমিয়ত বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সংগ্রহ ও কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত এ কমিটি পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটিতে সাইফ বিন জামালকে আহ্বায়ক, যোবায়ের বিন আরিফ, শহিদ আদনান ও তোফায়েল আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং সাবির বিন জুবেরকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সুলতানুর রহমান, কবির আহমদ সাবির, নুরুল হাসান, মঞ্জুর উদ্দিন, ইসমাইল, ইমরান হোসাইন, শাহাদাত হোসাইন সুলতান, আকিকুল্লাহ, ওমর ফারুক ও নোমান আহমদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের নিয়মতান্ত্রিক সকল কার্যক্রম পরিচালনা করবে।

