ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির (এনজিও) সেফটি, অপারেশন্স বিভাগ ফায়ার আটটেনডেন্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ফায়ার আটটেনডেন্ট
বিভাগ: সেফটি, অপারেশন্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ শ্রেণি পাস
অন্যান্য যোগ্যতা: অগ্নি নিরাপত্তা সংক্রান্ত স্থাপনা বা সিস্টেমের ত্রুটি নির্ণয় ও সমাধানে দক্ষতা আবশ্যক।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টারের সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৬


