...|...|...

চাকরি

ম্যানেজার পদে নিয়োগ দেবে নগদ, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৯
Shares
ম্যানেজার পদে নিয়োগ দেবে নগদ, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

ছবি: সংগৃহীত

নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: সার্ভিস ইন্টিগ্রেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এমআইএস (MIS), আইটি (IT) বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সিস্টেম ইন্টিগ্রেশন নীতি, এপিআই-ভিত্তিক ইন্টিগ্রেশন এবং পরিষেবা প্রদান প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞান। এপিআই, অথেনটিকেশন, ডেটা ফ্লো এবং আন্তঃ-সিস্টেম নির্ভরতা সহ সিস্টেম ইন্টিগ্রেশনের ধারণা সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: কমপেক্ষে ৩ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬