...|...|...

চাকরি

চাকরি দিচ্ছে রানার মোটরস, প্রফিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৩
Shares
চাকরি দিচ্ছে রানার মোটরস, প্রফিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগ দিবে  রানার মোটরস পিএলসি। প্রতিষ্ঠানটির সেলস বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: রানার মোটরস পিএলসি
পদের নাম: সিনিয়র অফিসার 
বিভাগ: সেলস
লোকবল নিয়োগ: ২২ জন 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং ও ম্যানেজমেন্টে বিবিএ 
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস, ইআরপি (ERP) সফটওয়্যার ও ই-মেইল যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।