আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/যেকোনো বিষয়ে মাস্টার্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬।


