...|...|...

চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০১
Shares
চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অনলাইন প্রতারণা চক্রে জড়িত ৬৩ বিদেশি নাগরিককে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিসি)। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন পুলিশ। এদিকে, আগামী মঙ্গলবার মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

পুলিশের এসআই রাজীব কান্তি দে জানান, ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে সাইবার আইনের মামলায় ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর খুলশীর থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪নং সড়কের একটি আটতলা ভবনে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিট, এলআইসি শাখা, র‌্যাবসহ বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থা মিলে ওই ভবনে অভিযান চালায়। এ সময় এ ভবনের প্রতিটি ফ্লোরে সার্ভার স্টেশন তৈরি করে অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ডিভাইস জব্দ করা হয়।

 একই সাথে ওই ভবনে থাকা ৬৩ জন বিদেশি নাগরিকের কারো কাছেই পাসপোর্ট পাননি। পরে তাদের গ্রেফতার করে সাইবার সুরক্ষা আইনে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।