ইনকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনকন ফার্মা লিমিটেডের খিলক্ষেত বাজার আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ইনকন গ্রুপের পরিচালক ডা. মাহবুব হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন ইনকন গ্রুপের পরিচালক (অ্যাডমিন) মোহাম্মাদ মোস্তফা কামাল এবং গ্রুপের সিইও মোহাম্মদ সোলায়মান।
নতুন এই আউটলেট চালুর মাধ্যমে ইনকন ফার্মা লিমিটেডের সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হলো। গ্রাহকদের কাছে মানসম্মত ফার্মেসি সেবা পৌঁছে দেওয়া এবং গ্রাহকসেবার মান বজায় রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
ইনকন ফার্মা লিমিটেডের এই নতুন যাত্রা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

