রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তোফায়েল আহম্মেদ (৩৪) ভোলার চরফ্যাশন থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য জানায়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তোফায়েল ভোলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


