...|...|...

চাকরি

এসএমসিতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৩:০৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৪৬
Shares
এসএমসিতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

এসএমসিতে চাকরির সুযোগ। গ্রাফিক্স: টাইমস টুডে

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট (কমার্শিয়াল) বিভাগে সিনিয়র অফিসার/অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)

পদের নাম: সিনিয়র অফিসার/অফিসার

বিভাগ: প্রকিউরমেন্ট (কমার্শিয়াল)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: প্রকিউরমেন্ট ও সোর্সিং, আন্তর্জাতিক সোর্সিং, এলসি, আমদানি ও শিপিং, কাস্টমস, ভ্যাট-ট্যাক্স, বাণিজ্যিক আলোচনা এবং সরবরাহকারী ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনাসাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬