...|...|...

চাকরি

এইচএসসি পাসে ৫০০ জনকে চাকরি দিচ্ছে আড়ং

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১২
Shares
এইচএসসি পাসে ৫০০ জনকে চাকরি দিচ্ছে আড়ং

ছবি: সংগৃহীত

ব্র্যাকের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’ বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: সেলস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ৫০০

কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর (যশোর সদর), খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর

বেতন: মাসিক ১০ হাজার থেকে ১২ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস

অভিজ্ঞতা: সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের পণ্যের বৈশিষ্ট্য, সুবিধা ও যত্ন নেওয়ার নিয়ম সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি ইনভেন্টরি গণনা ও ট্র্যাক করার বিষয়ে ধারণা, গ্রাহককে পণ্য নির্বাচনে সহায়তা এবং বিক্রয় কৌশল সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

প্রধান দায়িত্ব

সেলস অ্যাসোসিয়েট হিসেবে গ্রাহকদের অভ্যর্থনা জানানো এবং তাদের চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচনে সহায়তা করতে হবে। পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি পয়েন্ট অব সেলস ব্যবস্থায় লেনদেন সঠিকভাবে সম্পন্ন করতে হবে।

এ ছাড়া গ্রাহকদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়া, তাদের সমস্যার দ্রুত সমাধান করা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে দলের অন্য সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করা এবং ব্যাক স্টোরের কার্যক্রম পরিচালনা করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৬।