...|...|...

বিশ্ব

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইইউ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১২:৩৪
Shares
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইইউ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফ্রান্সে সাম্প্রতিক সাইবার হামলার অভিযোগের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। খবর মিডল ইস্ট আইর।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে কালাস বলেন, ইরান থেকে আসা হুমকি এখন ক্রমেই ইউরোপ পর্যন্ত বিস্তৃত হচ্ছে।

তিনি বলেন, ফ্রান্সে সাম্প্রতিক সাইবার হামলা দেখিয়েছে, ইউরোপীয় দেশগুলোও তেহরানের নাগালের বাইরে নয়।

এরপর কালাস জানান, আমরা এখন আরও নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছি।

তবে নতুন নিষেধাজ্ঞাগুলো কাদের বা কোন খাতকে লক্ষ্য করে দেওয়া হতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।