প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
আজ ১৮ নভেম্বর ২০২৬, বুধবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৪৭৭ — উইলিয়াম ক্যাক্সটন তার প্রথম মুদ্রিত বই প্রকাশ করেন।
১৭২৭ — মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর প্রতিষ্ঠা করেন; শহরের নকশা করেন বাংলার স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য।
১৮২০ — মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েল পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন।
১৮৩৯ — বিদেশি উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু।
১৮৫৭ — চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহিদের বিদ্রোহের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৯০৩ — মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত।
১৯০৯ — যুক্তরাষ্ট্র নিকারাগুয়ায় দুটি যুদ্ধজাহাজ পাঠায়।
১৯১৮ — সোভিয়েত রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২৬ — জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯৪৮ — ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর মৃত্যু।
১৯৫৬ — মরোক্কো স্বাধীনতা অর্জন করে।
১৯৬১ — যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
১৯৬৩ — কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৬৬ — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৯৯৯ — তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতির ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজকের দিনে যাদের জন্ম
৭০১ — দ্বিতীয় ইতজাম কান আক, মায়া শাসক।
৭০৯ — জাপানের সম্রাট কোনিন।
১৫২২ — লামোরাল, কাউন্ট অফ এগমন্ট।
১৫৭১ — হিপোলিটাস গুয়ারিনোনিয়াস, ইতালীয় চিকিৎসক ও বহুমুখী প্রতিভাধর।
১৫৭৬ — দ্বিতীয় ফিলিপ লুডউইগ, কাউন্ট অফ হানাউ-মুঞ্জেনবার্গ।
১৬৩০ — এলিওনোরা গঞ্জাগা, পবিত্র রোম সম্রাট তৃতীয় ফার্দিনান্দের স্ত্রী।
১৬৪৭ — পিয়ের বেল, ফরাসি দার্শনিক ও গ্রন্থকার।
১৭৮৭ — ফরাসি পদার্থবিজ্ঞানী ও শিল্পী লুই ডাগুয়েরে।
১৮৬১ — আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক।
১৮৯৭ — প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ।
১৮৯৮ — প্রবোধচন্দ্র বাগচী, প্রাচ্যবিদ ও বিশ্বভারতীর তৃতীয় উপাচার্য।
১৯০৬ — জর্জ ওয়াল্ড, নোবেলজয়ী আমেরিকান নিউরোবায়োলজিস্ট।
১৯১০ — বটুকেশ্বর দত্ত, ভারতীয় বিপ্লবী।
১৯১৭ — পেড্রো ইনফ্যান্টে, মেক্সিকান অভিনেতা ও গায়ক।
১৯৩৫ — রব্নি হল, অস্ট্রেলিয়ান লেখক ও কবি।
১৯৩৬ — কবি জিয়া হায়দার।
১৯৩৯ — মার্গারেট অ্যাটউড, কানাডীয় ঔপন্যাসিক ও সমালোচক।
১৯৬৩ — পিটার স্মাইকেল, ডেনিশ ফুটবলার।
১৯৬৯ — আহমেদ হেলমেই, মিশরীয় অভিনেতা।
১৯৭০ — পেটার উইলসন, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী।
১৯৭২ — জুবিন গর্গ, ভারতীয় গায়ক ও পরিচালক।
১৯৮৩ — মাইকেল ডসন, ইংরেজ ফুটবলার।
১৯৮৮ — মোঃ শাহ জালাল, বাঙালি বণিক।
১৯৯২ — নাথান ক্রেস, আমেরিকান অভিনেতা।
১৯৯৩ — ঝাং জেতিয়ান, চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী।
১৯৯৭ — শারমিলি জামান মিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের জুনিয়র স্কলার।
আজকের দিনে যাদের মৃত্যু
১০৫৩ — অতীশ দীপঙ্কর (অনুমানিত)।
১৭৭৭ — জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশ।
১৮৪৩ — সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটক অভিনয়ের সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন মিসেস লিচ, কলকাতার অন্যতম জনপ্রিয় মঞ্চাভিনেত্রী।
১৮৮৬ — চেস্টার এ. আর্থার, যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৯২২ — মার্সেল প্রুস্ত, ফরাসি বুদ্ধিজীবী ও ঔপন্যাসিক।
১৯৪১ — ওয়ালথার নের্নস্ট, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৫২ — ফরাসি কবি পল এল্যুয়ার।
১৯৬২ — নিলস বোর, নোবেলজয়ী ডেনিশ পদার্থবিদ।
১৯৬৯ — বিমানবিহারী মজুমদার, বাঙালি সাহিত্যিক ও গবেষক।
১৯৭৮ — ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বাংলা সিনেমার পথিকৃৎ।
১৯৮১ — শিল্পী আনোয়ারুল হক।
১৯৮২ — এ কে নাজমুল করিম, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৯১ — গুস্তাফ হুসাক, চেকোস্লাভ কমিউনিস্ট নেতা।
১৯৯৯ — পল বওলেস, আমেরিকান সুরকার ও লেখক।
২০০৬ — সুশীলকুমার মুখোপাধ্যায়, বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী।
২০১৩ — নিজাট উইগুর, তুর্কি অভিনেতা।
২০১৩ — পিটার ওয়িন্টনিক, কানাডিয়ান পরিচালক ও প্রযোজক।
২০১৮ — হাজী আব্দুল ওয়াহাব, দাঈয়ে ইসলাম, পাকিস্তান।
ছুটি ও অন্যান্য তথ্য
- ওমানের জাতীয় দিবস।
- মরক্কোর স্বাধীনতা দিবস — ১৯৫৬ সালে ফ্রান্স ও স্পেন থেকে স্বাধীনতা লাভ।

