...|...|...

চাকরি

আশা এনজিওতে চাকরির সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৬
Shares
আশা এনজিওতে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান আশা এনজিও ফিন্যান্স অফিসার পদে কর্মী নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রবিবার (৩০ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

যোগ্য প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অতিরিক্ত সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: আশা 
পদের নাম: ফিন্যান্স অফিসার
পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক /স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডাবল-এন্ট্রি বুককিপিং, ব্যাংক/নগদ হিসাবের সমন্বয়, ঋণ পোর্টফোলিও এবং সঞ্চয় সংক্রান্ত দায়ের হিসাবরক্ষণ বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর সংস্থার নিয়মিত বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হবে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী) এবং এমপ্লয়িজ গ্রুপ বেনিফিট ফান্ড-এর মতো সকল প্রাপ্য সুবিধাদি প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬