আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি করপোরেট ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ইনভেস্টমেন্ট রিস্ক অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। গত ১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ইনভেস্টমেন্ট রিস্ক অ্যানালিস্ট
বিভাগ: করপোরেট ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট (এসইও-এভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং ও ইসলামিক ফাইন্যান্স বিষয়ে প্রাসঙ্গিক পেশাগত দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬।

