জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি আর্কিটেক্ট বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি আবাসন সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: আর্কিটেক্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেকচারে বিএসসি/এমএসসি অথবা বি. আর্ক ডিগ্রি থাকতে হবে
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: খুলনা ও নারায়ণগঞ্জ
বেতন: শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা করা হবে
অন্যান্য সুবিধা: আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি এবং প্রাণ-আরএফএল আউটলেট থেকে ছাড়ে ও বাকিতে পণ্য কেনার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে নির্ধারিত লিংকে ক্লিক করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬।


