...|...|...

স্বাস্থ্য

আট মাস পর হামে মৃত্যুহীন দিন দেখল দেশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৮
Shares
আট মাস পর হামে মৃত্যুহীন দিন দেখল দেশ

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট মাস পর দেশে হামে প্রথম মৃত্যুহীন দিন পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।