জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটি পাঁচটি ভিন্ন পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে। এসব পদে অষ্টম শ্রেণি থেকে শুরু করে ডিপ্লোমা পাস প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৮ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
পদের সংখ্যা: ৫টি
মোট নিয়োগ: ১০ জন
পদের নাম, সংখ্যা, বেতন ও যোগ্যতা
১. উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১টি
বেতন: ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা (গ্রেড ১০)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
বেতন: ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা (গ্রেড ১৪)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস।
৩. সংরক্ষণ ও বিক্রয় সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড ১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস।
৪. টেলেক্স অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড ১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস।
৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪টি
বেতন: ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা (গ্রেড ২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের টিসিবির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের ওয়েবসাইট: https://tcb.teletalk.com.bd/
আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে টিসিবির প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি: https://tcb.teletalk.com.bd/tcb_2026/docs/TCB20261116.pdf

