...|...|...

শিক্ষা

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প্রকাশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৯
Shares
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প্রকাশ

বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই শেষে ৪ হাজার ৩৪০ জন শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় কোনো ধরনের আপত্তি, মতামত বা সংশোধনের প্রয়োজন হলে যথাযথ দাপ্তরিক প্রমাণকসহ নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করতে সংশ্লিষ্ট শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও অন্যান্য ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুদানভুক্ত শিক্ষকদের একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রকাশিত তালিকা নিয়ে কোনো শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান বা অন্য কোনো ব্যক্তির আপত্তি, মতামত কিংবা উপযুক্ত দাপ্তরিক প্রমাণক থাকলে তা নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাযথ প্রমাণকসহ দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি বা মতামত গ্রহণ করা হবে না।

বিভাগভিত্তিক আপত্তি ও মতামত দাখিলের সময়সূচি:

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ: ২০ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ৭০৮

বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগ: ২১ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ৭০২

খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগ: ২২ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ১০০৭

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্টদের নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যথাযথ দাপ্তরিক প্রমাণকসহ উপস্থিত হয়ে আপত্তি বা মতামত দাখিল করতে হবে।

খসড়া তালিকায় কোনো তথ্য নিয়ে আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ তা দাখিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।