এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

বাকৃবিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময়: ‘বাকসু ডায়ালগ’

বাকৃবিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময়: ‘বাকসু ডায়ালগ’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্র সংসদ (বাকসু) দ্রুত নির্বাচনের দাবি ও এর গুরুত্ব নিয়ে বাকৃবিতে আয়োজিত হয়েছে ‘বাকসু ডায়ালগ’ নামের বিশেষ মতবিনিময় অনুষ্ঠান।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভার আয়োজন হয়।

এসময় শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা, অংশগ্রহণ, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী সানাউল্লাহ বলেন, 'বিগত সাতাশ বছর ধরে ছাত্রদের পক্ষে প্রতিনিধিত্বমূলক কথা বলবে, এরকম কোনো নেতৃত্ব আমরা এখন খুঁজে পাইনি। এ পদে যারা এসেছে, তারা সরকারের লেজুড়ভিত্তিক রাজনীতির মাধ্যমে এসেছে। এর সমস্যা হল আপনি যখন ক্যাম্পাসের অন্যায় তথা সারা বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, এর পর আপনি কখনো সুরক্ষিত থাকবেন না। কারণ আপনি নিয়ন্ত্রিত আছেন ঐ প্যানেলের লোক দ্বারা। এখানে ঐ প্যানেলের বাইরে আপনি কিছুই বলতে পারবেন না। এসব থেকে বাঁচতে আমাদের পক্ষ থেকে বাকসুর জন্য জোরালো দাবি উঠানো উচিত।'

পশু পালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, 'সেমিস্টার ফর্ম ফিলাপ ফি প্রদানের সময় আমাদের থেকে বাস কার্ড ফি, ছাত্র সংসদ ফি, ওয়াইফাই বিল নেওয়া হয়। কিন্তু কোন সুবিধা আমরা কার্যকরভাবে পাচ্ছি না। আরো যতগুলো সমস্যা আছে এসব বলার জন্য এবং এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাদের কোন লিগ্যাল প্লাটফর্ম নাই। এই লিগ্যাল প্লাটফর্ম হচ্ছে বাকসু। বাকসু কিভাবে আয়োজন করা যায় এর জন্য প্রশাসনকে কেবল স্মারক লিপি দাবি দিলে হবে না। প্রয়োজনে আমাদেরকে কঠোর পদক্ষেপ খুব দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে।'

বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী জাবিন তাসনিম বলেন, 'নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। বিভিন্ন আন্দোলন ও দাবির পরও তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না এবং অপরাধীদের বিচার প্রক্রিয়া ধীরগতির। অনেক শিক্ষার্থী ব্যক্তিগতভাবে বা দলগতভাবে হয়রানির শিকার হলেও সঠিক প্রতিনিধি না থাকায় ন্যায়বিচার পায় না, বরং আরও হয়রানির মুখে পড়ে। তাই ছাত্র সংসদ বা বাকসু থাকলে এসব সমস্যা সহজে সমাধান করা যেত—এটি অত্যন্ত প্রয়োজনীয়। '

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী ইউনূস বিন হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানটির আহবায়ক হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাসের ত্বোহা। এই মতবিনিময় ছাত্রদের দাবি আদায়ের উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এবং আগামী বাকসু নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সম্পন্ন করার পথ তৈরি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর