এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

চুয়াডাঙ্গায় চলতি মওসুমে প্রায় ৭০ কোটি টাকার খেজুর গুড়ের বানিজ্য হবে!

চুয়াডাঙ্গায় চলতি মওসুমে  প্রায় ৭০ কোটি টাকার খেজুর গুড়ের বানিজ্য হবে!

সকালে হালকা কুয়াশা, ঘাসের ডগায়, গাছের পাতায় ঝলমলে শিশির বিন্দু আর দুপুরের মিষ্টি রোদ সাথে উত্তরের হিমেল হাওয়া জানিয়ে দিচ্ছে শীতের আগমন।  প্রকৃতিতে এখন হেমন্তের মাঝামাঝি সময়।  ইতোমধ্যেই শুরু হয়েছে খেজুরের রস- গুড় সংগ্রহের প্রস্তুতি।  চলতি মওসুমে প্রায় ৭০ কোটি টাকার খেজুর গুড়ের বানিজ্য হবে চুয়াডাঙ্গায়। 

চুয়াডাঙ্গার প্রায় প্রতিটি গ্রামের ক্ষেতের আইলে, রাস্তার ধারে, পুকুর পাড়ে অযত্নে, অবহেলায় বেড়ে ওঠা ৎেজুর গাছগুলো জেলার অর্থনীতিতে আর্শীবাদ।  শীত মওসুমে এসব খেজুর গাছ থেকে রস গুড় উৎপাদন করে ৫/৬ মাস জীবন-জীবিকা নির্বাহ করে কয়েক হাজার পরিবার।

জেলার চার উপজেলার বিভিন্ন এলাকায় গাছিদের ব্যস্ততা এখন চোখে পড়ার মতো।  গাছের ডাল-পালা পরিষ্কার করে নলি লাগানোসহ খেজুর গাছ প্রস্তুতের কাজে দিনরাত ব্যস্ত তারা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৯৬০টি খেজুর গাছ রয়েছে।  প্রতিটি গাছ থেকে গড়ে ১০-১২ কেজি করে গুড় উৎপাদন করা সম্ভব। চলতি মৌসুমে খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টন।  যার বাজার মুল্য প্রায় ৭০ কোটি টাকা।

স্থানীয়রা জানান, খেজুর রস আহরণের মধ্য দিয়েই গ্রামীণ জনপদে শীতের আগমনী বার্তা শুরু হয়।  বর্তমানে চলছে গাছ ঝোড়া ও পরিষ্কারের কাজ।  বেড়েছে শীতের তীব্রতা।  এখন শুরু হবে খেজুর গাছের বুক চিরে রস আহরন।  যেসব এলাকায় বেশি খেজুর গাছ রয়েছে, সেখানে গাছিরা ইতোমধ্যেই অস্থায়ী ঘাঁটি স্থাপন করেছেন।

খেজুরা গ্রামের গাছি খুরশিদ আলম বলেন, “খেজুর রস সংগ্রহের জন্য আমি প্রায় ১১৫ টি গাছ ঝোড়া ও পরিষ্কার করা শুরু করেছি।  দুই সপ্তাহ পর নলি বসানোর কাজ শুরু হবে।  একবার গাছ চাঁছলে তিন-চার দিন রস সংগ্রহ করা যায়, তারপর তিন দিন গাছ শুকাতে হয়।  শীত যত বাড়বে, রস তত মিষ্টি হবে।  রস সংগ্রহ করে আমরা পাটালি ও গুড় তৈরি করি, যা ফাল্গুন মাস পর্যন্ত চলে।”

ঈশ্বরচন্দ্রপুর  গ্রামের গাছি গনি মিয়া জানান, “এই মৌসুমে আমি ৮০ টি খেজুর গাছ প্রস্তুত করেছি।  আর দশ দিন পর নলি বসানো শুরু করব।  নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই রস সংগ্রহ করা যাবে।  প্রতিটি গাছ থেকে ১০-১২ কেজি গুড় উৎপাদনের আশা করছি।”

আকন্দবাড়িয়া গ্রামের গাছি সাজ্জাদ হোসেন বলেন, ৫ মাস গাছ কাটবো।  খাটি গুড় তৈরী করি।  চুয়াডাঙ্গার নলেন গুড় পাটালির চাহিদা ব্যাপক।  এই গুড় পাটালি পেতে দু'দিন আগে সিরিয়াল দিতে হয়।  অনেকেই অগ্রীম টাকা দিয়ে যায়।  ২০০/- টাকা কেজি গুড় আর পাটালি ২৫০/- টাকা দরে বিক্রি করি।  ঢাকা, খুলনা, বরিশাল, নাটোর, পাবনা, রাজশাহী, চট্টগ্রাম দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারিরা আসে আমাদের গুড় পাটালি কিনতে। 

অন্যদিকে সরোজগঞ্জ এলাকার গাছি আসাদুল হোসেন বলেন “আমার ১৩০ টি গাছ প্রস্তুত করা শেষ হয়েছে।  অগ্রহায়ণের শুরুতেই রস আহরণ শুরু করব।  প্রতিটি গাছ থেকে প্রায় ১২-১৩ কেজি গুড় উৎপাদন সম্ভব।  শীত বেশি পড়লে গুড়ের মান ভালো হয়।  আমরা উৎপাদিত গুড় পার্শ্ববর্তী সরোজগঞ্জ বাজারে বিক্রি করি।”

দেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ বাজার এখন প্রস্তুত নতুন মৌসুমের জন্য।  জেলার বিভিন্ন এলাকা থেকে গাছিরা এখানে এসে তাদের তৈরি খাঁটি খেজুরের গুড় বিক্রি করে।  গতবছর এখানে খেজুরের গুড় বিক্রি হয়েছিল ২২০-২৮০ টাকা কেজি দরে।  আর পাটালি বিক্রি হয়েছিল ৩০০ টাকা দরে।

তবে ইদানীং অনেক গাছি খেজুরের গুড় তৈরীর করার সময় রস জ্বালানোর সময় চিনি মেশায়।  এতে সুনাম নষ্ট হচ্ছে ঐতিহ্যবাহি এই খেজুর গুড়ের।  

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, “গত বছর জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল।  এ বছরও ২ হাজার ৫০০ টন গুড় উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  শীতের তীব্রতা বাড়লে গাছিরা আরও ভালো মানের গুড় উৎপাদনে সক্ষম হবে।  তবে খেয়াল রাখতে হবে যাতে খেজুরের রসে কোনো পাখি বা বাদুড় না বসে। প্রয়োজনে কলসির মুখে নেট দিতে হবে।  আর গুড় তৈরীর সময় পরিমানে বেশি করতে অনেকই চিনি মেশান।  চাষী ভাইদের বলবো - চিনি মিশিয়ে খেজুর গুড়ের সুনাম নষ্ট করবেন না।  প্রয়োজনে দাম কয়েক টাকা বেশি নেন।  কিন্তু ভেজাল করবেন না।  এলাকার ঐতিহ্য টিকিয়ে রাখতে  স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খেজুর গুড় উৎপাদন করতে হবে।

তিনি আরো বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগতে হবে।  এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।  অন্যদিকে রস-গুড় আহরন করে ৪/৫ মাস জীবন- জীবিকা নির্বাহ করতে পারবেন কৃষকরা।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর