এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

আজ সুপার সাইক্লোন সিডর দিবস ,বাগেরহাটে ১৮ বছর পরও আতঙ্ক কাটেনি!

আজ সুপার সাইক্লোন সিডর দিবস ,বাগেরহাটে ১৮ বছর পরও আতঙ্ক কাটেনি!

আজ ১৫ নভেম্বর ভয়াল সুপার সাইক্লোন সিডরের ১৮ বছর।  ২০০৭ সালের এই দিনে দানবরূপী ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দিয়েছিল বাগেরহাটসহ দেশের সমগ্র উপকূলীয় অঞ্চল।  সেই রাতের ঝড় ও জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে।  প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ।  এখনো ভুলতে পারেনি সেই রাতের বিভীষিকা—এক মুহূর্তে ভেসে গিয়েছিল ঘরবাড়ি, গবাদিপশু, গাছপালা ও ক্ষেতের ফসল।  চারদিকে ছিল শুধু লাশ আর স্বজনহারা মানুষের আহাজারি।

টেকসই বেড়িবাঁধ না থাকায় সিডরের আঘাতে নাজুক বাঁধ ভেঙে বলেশ্বর নদের জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয় শরণখোলার সাউথখালীসহ বিস্তীর্ণ জনপদ।

সিডরের প্রায় ৯ বছর পর বিশ্বব্যাংকের অর্থায়নে পাউবোর ৩৫/১ পোল্ডারে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।  এর মধ্যে বলেশ্বর নদের তীরে শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে মোরেলগঞ্জ সীমান্ত পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় ২০ কিলোমিটার নতুন বাঁধ নির্মিত হয়।  ২০১৬ সালের ২৬ জানুয়ারি ‘সিইআইপি-১’প্রকল্পের আওতায় নির্মাণকাজ শুরু করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএইচডব্লিউই’। 

তিন বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতা ও অজুহাতে সময় লাগে প্রায় সাত বছর।  শেষমেষ ২০২৩ সালের ১৪ ডিসেম্বর বাঁধটি পাউবোর কাছে হস্তান্তর করা হয়।  তবে মাত্র দুই বছরের ব্যবধানে বাঁধটির বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।  পুরো ২০ কিলোমিটার এলাকায় অন্তত ১১টি স্থানে সিসি ব্লক ধসে পড়েছে এবং মূল বাঁধেও ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নদীশাসন ছাড়াই বাঁধ নির্মাণ, নকশাগত ত্রুটি ও নির্মাণকাজে দুর্বলতা এর প্রধান কারণ।

বাঁধের বর্তমান অবস্থায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।  তাদের মনে আবারও ফিরে এসেছে সিডরের সেই বিভীষিকাময় রাত।

নদীতীরবর্তী গাবতলা গ্রামের মিজান হাওলাদার, দক্ষিণ সাউথখালীর আলমগীর হোসেন ও জাহাঙ্গীর খান, উত্তর সাউথখালীর আনোয়ার হাওলাদার বলেন,সিডরে আমরা স্বজন হারিয়েছি, ঘরবাড়ি সব ভেসে গেছে।  এত বছর পরও আবারও বাঁধ নিয়ে দুশ্চিন্তা করতে হবে—এটা ভেবে আতঙ্কে আছি।  নদীশাসন ছাড়া বাঁধ নির্মাণ করায় বছর না যেতেই ভাঙন শুরু হয়েছে।  দ্রুত ব্যবস্থা না নিলে দুই–তিন বছরের মধ্যেই বাঁধ ভেঙে যাবে।

এলাকার আরও কয়েকজন বাসিন্দাও একই শঙ্কা প্রকাশ করেন।

উত্তর সাউথখালীর রওশন আরা বেগম বলেন, সিডরের রাতে দুই সন্তানকে নিয়ে পানির সঙ্গে লড়াই করে বেঁচেছিলাম।  এখন আবার বাঁধ ভাঙছে রাতে ঘুমাতে গেলেই ভয় হয়।

বগীর জেলে মতিয়ার রহমান বলেন, আমরা ভেবেছিলাম সিডরের মতো ভয় আর আসবে না।  কিন্তু অবস্থাদেখে মনে হচ্ছে সব আবার ফিরে আসছে।

কৃষক ওমর ফারুক বলেন, ৫ বিঘা জমিতে ধান করি।  সিডরের সময় সব নষ্ট হয়েছিল।  বাঁধ আবার ভাঙলে এবারও সব শেষ হয়ে যাবে।

গ্রামের বৃদ্ধ কুদ্দুস শেখ বলেন, "বয়স হয়েছে, কিন্তু সিডরের ভয় এখনো ভুলিনি।  এই ভাঙন দেখে মনে হচ্ছে বিপদ আবার সামনে দাঁড়িয়ে আছে। "

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চান্নে অভিযোগ করে বলেন, নদীশাসন ছাড়া টেকসই বাঁধ হয় না।  নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে।  মাটির বদলে নদীর বালু ব্যবহার করায় বাঁধের উচ্চতা পাওয়া গেছে, কিন্তু স্থায়িত্ব হয়নি।  দ্রুত নদীশাসন না করলে এই বাঁধ টিকবে না।  তিনি দুর্নীতি তদন্ত ও জরুরি নদীশাসন কার্যক্রমের দাবি জানান।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, অধিক ঝুঁকিপূর্ণ প্রায় এক হাজার মিটার এলাকায় ভাঙনরোধে প্রাথমিক কাজ শুরু হয়েছে।  শরণখোলার বগী এলাকায় প্রায় ৭০০ মিটারে বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক এবং ফাসিয়াতলা এলাকায় জিও ব্যাগ ফেলা হবে।  এগুলো শেষ হলে জলোচ্ছ্বাসের ঝুঁকি অনেকটাই কমবে।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর