এইমাত্র পাওয়া
আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ ও আহত অন্তত ২৫ জন

০৮ নভেম্বর ২০২৫, ১০:৩৫
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ ও আহত অন্তত ২৫ জন

ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং ১৩টি মোটরসাইকেলসহ আশপাশের অন্তত ১০টি দোকানপাট ভাঙচুর করা হয়। ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ওয়াপদা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক মিনাজুর রহমান লিপন, লিয়াকত মোল্লা, রফিকুল ইসলাম, টিটু, জব্বার, ইমদাদুল হক ও লাভলুসহ অন্তত ২৫ জনের নাম জানা গেছে। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ আধিপত্য ও সাম্প্রতিক কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি উপজেলা বিএনপির কমিটি গঠন ও ভবিষ্যৎ মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে।

এদিন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষ পৃথক কর্মসূচির আয়োজন করে। ওয়াপদা মোড় এলাকায় শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারীরা উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ের সামনে সমাবেশ করছিলেন। অপরদিকে চৌরাস্তায় পৃথক কর্মসূচি পালন করছিলেন নাসিরুল ইসলামের সমর্থকেরা। বিকেল সাড়ে চারটার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরুল ইসলামপন্থীরা লাঠিসোটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ঝুনু সমর্থকদের কার্যালয়ে হামলা চালায়। এতে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আশপাশের ৮ থেকে ১০টি দোকানও ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধদের হামলার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি স্বাভাবিক করে।

বোয়ালমারী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু অভিযোগ করে বলেন, “নাসির গ্রুপ বহিরাগত লোক এনে আমাদের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।”

অন্যদিকে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম দাবি করেন, “ঝুনু মিয়ার সমর্থকেরাই আগে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা বাইরের লোক এনে উসকানি দিয়েছে।”

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মাসুম জানান, “হাসপাতালে সাতজন আহত অবস্থায় আনা হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “এমন সহিংসতা ও বিশৃঙ্খলা প্রত্যাশিত ছিল না, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

মেক্সিকোয় প্লেন বিধ্বস্তে নিহত ৭

মেক্সিকোয় প্লেন বিধ্বস্তে নিহত ৭

স্মৃতিসৌধের গণকবরের উপর ফটোসেশনের হিড়িক

স্মৃতিসৌধের গণকবরের উপর ফটোসেশনের হিড়িক

বিজয় দিবসে যুক্তরাষ্ট্র-ভারত-চীন-রাশিয়াসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা বাংলাদেশকে

বিজয় দিবসে যুক্তরাষ্ট্র-ভারত-চীন-রাশিয়াসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা বাংলাদেশকে

প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক প্রস্তুত

প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক প্রস্তুত

শিল্পী প্রলয় চাকী আটক

শিল্পী প্রলয় চাকী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালন

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালন

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনির’ নব্বই ভাগই মিথ্যা: আমির হামজা

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনির’ নব্বই ভাগই মিথ্যা: আমির হামজা

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট চালু

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট চালু

গুলশানে ফেলানী অ্যাভিনিউর নামফলক উন্মোচন

গুলশানে ফেলানী অ্যাভিনিউর নামফলক উন্মোচন

শ্রদ্ধা, সংস্কৃতি ও কনসার্টে ঢাবিতে ‘রক্তে রাঙা বিজয় আমার’

শ্রদ্ধা, সংস্কৃতি ও কনসার্টে ঢাবিতে ‘রক্তে রাঙা বিজয় আমার’

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিচার বিভাগ স্বাধীন করা আবশ্যক: প্রধান উপদেষ্টা

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিচার বিভাগ স্বাধীন করা আবশ্যক: প্রধান উপদেষ্টা

হাতিরঝিলে বিজিবির অর্কেস্ট্রা-ব্যান্ডদলের সংগীতানুষ্ঠান

হাতিরঝিলে বিজিবির অর্কেস্ট্রা-ব্যান্ডদলের সংগীতানুষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য  জরুরি নির্দেশনা মাউশির

ফ্যাসিস্টদের ব্যর্থ করে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা

ফ্যাসিস্টদের ব্যর্থ করে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর