এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি নেতা রুবেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ১৩:৪৪
তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি নেতা রুবেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।  তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ফরিদা হক দিপা।

 দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই তৃণমূল যোগাযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও তার সহধর্মিনী ফরিদা হক দিপা ইতোমধ্যে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন।  তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ, নারীদের নিয়ে উঠান বৈঠক, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়সহ লিফলেট বিতরণ করছেন।  এসব কর্মসূচিতে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এ দম্পতি।  পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র নিয়মিত গণসংযোগে মানুষের ব্যাপক উপস্থিতিতে দলের নেতা-কর্মীসহ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা গেছে, প্রতিদিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলছেন, মানুষের সমস্যার খোঁজখবর নিচ্ছেন ও শুনছেন তাদের অভাব-অভিযোগ।  স্থ’ানীয় বিএনপি নেতাকর্মীরাও তাদের এ প্রচেষ্টায় উজ্জীবিত হয়ে মাঠে সক্রিয় হয়েছেন।  এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ফটিক চাঁন বলেন, ‘রুবেল সাহেব শুধু নেতা নন, উনি আমাদের ভাইয়ের মতো।  তিনি দুঃসময়ে পাশে থাকেন, এটাই বড় ব্যাপার।’

ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মী মো. আলমগীর হোসেন বলেন, ‘এমন সরাসরি জনগণের সংস্পর্শে থাকা রাজনীতির মূল চেতনায় ফিরে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।  তাদের এমন জনসমপৃক্ততার কারণে রুবেল ভাই ভবিষ্যতের রাজনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবেন।’

শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলাল বলেন, ‘সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র ধারাবাহিক গণসংযোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।  এমন উদ্যোগে শেরপুর-৩ আসনে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেলের সহধর্মিনী ফরিদা হক দিপা বলেন, ‘আমরা ঘরে ঘরে যাচ্ছি নারী সমাজ, তরুণ ভোটার ও সাধারণ মানুষের কথা শুনতে, তাদের পাশে দাঁড়াতে এবং বিএনপি’র ভিশন জানাতে।  বিএনপি’র ৩১ দফার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান।  জনগণ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তনের পক্ষে।’

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপি’র নয়।  এটি বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা।  জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে চাই।  বর্তমানে এই দেশের মানুষ আজকে দুঃসময় পার করছে।  তাদের পাশে থাকা, কথা বলা, আশা জাগানোটাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।’

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর