এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

নির্বাচন ঘিরে নয় দিনের বিশেষ অভিযান, মাঠে ত্রিশ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ঘিরে নয় দিনের বিশেষ অভিযান, মাঠে ত্রিশ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নয় দিনের বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী তিন দিন কঠোর অভিযানেল ও নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে বলেও তিনি জানান।

দুই দিনের সফরে শনিবার (১৫ নভেম্বর) পটুয়াখালী পৌঁছে দুপুরে সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে এবার ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বর্তমানে মাঠে থাকা ৩০ হাজার সেনা সদস্যের পাশাপাশি নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনা মোতায়েন থাকবে। এছাড়া ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব এবং সাড়ে পাঁচ লাখের বেশি আনসার সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বিশেষ করে আনসার বাহিনীকে এবার অধিক দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের জন্য অস্ত্র ও বডিক্যামেরা সরবরাহ করা হবে।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো শঙ্কার সুযোগ নেই। জনগণ ও রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে নির্বাচনমুখী পরিবেশ ইতোমধ্যে তৈরি হয়েছে। বেশ কয়েকটি দল তাদের প্রার্থী ঘোষণা করেছে, যা নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি স্পষ্ট করে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত ইতোমধ্যে রায় ঘোষণার তারিখ জানিয়ে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। রায়কে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেই; আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোজার আগে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি চূড়ান্ত করছে। প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, সেনা, বিজিবি, আনসারসহ সব সংস্থার সদস্যদের প্রশিক্ষণও চলছে। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মূল চাবিকাঠি হলো জনগণ; জনগণ যখন নির্বাচনমুখী হয়ে পড়ে, তখন কোনো শক্তি তাদের অংশগ্রহণ ঠেকাতে পারে না। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নির্বাচনমুখী হয়ে গেছে; তাই নির্বাচন স্বাভাবিকভাবেই সম্পন্ন হবে।

তিনি জানান, নির্বাচনকালীন প্রশাসন পুনর্বিন্যাসসহ সব প্রক্রিয়াই স্বাভাবিক নিয়মে চলছে। নির্বাচন কমিশনের সিডিউল ঘোষণা ও আনুষঙ্গিক নির্দেশনা অনুযায়ী লটারিসহ প্রয়োজনীয় রদবদল করা হবে।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটা উদ্দেশে রওনা হন।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর