এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

পাবনা-৩ এলাকার মন্দির পরিদর্শন ও আর্থিক সহযোগিতা দিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজা

পাবনা-৩ এলাকার মন্দির পরিদর্শন ও আর্থিক সহযোগিতা দিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজা

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা এবং পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা। 

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পাবনা-৩ এলাকার ফরিদপুর, ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। 

হাসানুল ইসলাম রাজা ফরিদপুর উপজেলার ডেমরা মধ্যপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির, গোপালনগর পূর্বপাড়া ম্রী শ্রী দূর্গা মন্দির, গোপালনগর কালিমাতা মন্দির, বনওয়ারীনগর কেন্ত্রীয় শিব-দূর্গা মন্দির, ফরিদপুর দাসপাড়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এবং ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার দূর্গা মন্দির, দক্ষিণ মেন্দা কালিবাড়ী শ্রী শ্রী কালিমাতা ও দূর্গা কেন্ত্রীয় মন্দির পরিদর্শন করেন।  এ সময় তিনি সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ও মন্দিরগুলোর কর্তৃপক্ষের হাতে নিজের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন।

বক্তব্যে আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেন, বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী। যেকারণে জাতি গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে এদেশে বসবাস করছে।  যারা এই শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। 

রাজা বলেন, আমি পাবনা-৩ আসনে সকল শ্রেণী পেশার মানুষের শান্তি চাই, সামাজিক নিরাপত্তা চাই।  যে কারণে আমি সবার জন্য দখলদারমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছি।  আমি যদি আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাই এবং এমপি নির্বাচিত হতে পারি তাহলে অগ্রাধিকার ভিত্তিতে পাবনা-৩ আসনে সকল ধরনের অস্থিতিশীলতা, সমাজের সকল ধরনের অনিয়ম, দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করে আপনাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা করবো।  সেই সঙ্গে আগামী প্রজন্ম যেন কোন ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই চেষ্টা চালিয়ে যাবো।  আমি আপনাদের পাশে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও আমৃত্যু আপনাদের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।  আমি আপনাদের সহযোগিতা সমর্থন চাই।

মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইনু, ডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মলয় দাস, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, চাটমোহর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মোবারক হোসেন, মুলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান ঠান্টু, মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা তোজাম্মেল হোসেন সহ সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর