...|...|...

আইন ও আদালত

মোরগ-পোলাও খাইয়ে ৩৮ কোটি টাকার গয়না চুরি, ৩ জনের রিমান্ড

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১১:৪৭
Shares
মোরগ-পোলাও খাইয়ে ৩৮ কোটি টাকার গয়না চুরি, ৩ জনের রিমান্ড

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি জুয়েলার্স দোকান থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার ও হীরার গয়না চুরির মামলায় গ্রেফতার  তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃতরা হলেন- গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)।

রবিবার (২৯ নভেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় চোরেরা পরস্পরের যোগসাজশে শোরুমে ঢুকে চুরি করে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার ও হীরার গয়না নিয়ে যায়। এ ঘটনায় ২৯ নভেম্বর ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ ও ১০৯ ধারায় মামলা হয়েছে।